ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জ সরকারি কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম

author
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত : ৭ জুন, ২০২৬ সকাল ৮:৫৪
ad003
ঠাকুরগাওয়ের পীরগঞ্জ সরকারি কলেজে ২০২৫-২৬শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অংশগ্রহণে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ৭ জুন রবিবার সকালে কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে ভর্তি কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক সারোয়ার কবিরের সভাপতিত্বে  নবীন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম,নিয়ম-কানুন ও কলেজের পরিবেশ রক্ষা সহ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধান অতিথি  অধ্যক্ষ প্রফেসর  বদরুল হুদা, আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর একরামুল হক,  সহযোগী অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, সহযোগী অধ্যাপক এসএম রেজানুল্লাহ সরকার, সহযোগী অধ্যাপক গৌরাঙ্গ লাল সরকার। এসময় পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী, শিক্ষক ও ৩ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।  অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক খন্দকার আরসাদুল বারী। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT