ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণার সীমান্তে বিজিবির অভিযান: ৫০ বোতল ভারতীয় মদসহ আটক যুবক

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ৭ জুন, ২০২৬ সকাল ১০:১৬
ad003
নেত্রকোণার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ রোববার (৭ জুন) ভোরে জেলার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তোহিদুল বারীর নির্দেশনায় একটি বিশেষ টহল দল অভিযান চালায়। সকাল আনুমানিক ৫টার দিকে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৮০/৫-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন ব্র্যান্ডের ৫০ বোতল মদ জব্দ করা হয়। একই সঙ্গে মদের চালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রনি মিয়া (২০) নামে এক যুবককে আটক করা হয়। তিনি উপজেলার বরুয়াকোনা এলাকার গারোপাড়া গ্রামের মৃত মজিবর মিয়ার ছেলে।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত মদ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কলমাকান্দা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজিবির দাবি, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি বিশেষ টহল কার্যক্রমও আরও বাড়ানো হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT