ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে তিনদিন ব্যাপী কর্মশালা শেষে ২০ জন সাংবাদিকদের মাঝে সার্টিফিকেট প্রধান

author
গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ৭ জুন, ২০২৬ সকাল ১০:১৭
ad003
গাজীপুরের  টেলিভিশন ও মাল্টিমিডিয়ার  কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে তিন দিনব্যাপী শিশু কিশোর- কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক  প্রচার কার্যক্রম প্রকল্পের ওয়ার্কশপ সম্পন্ন হয়েছে। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে উদ্যোগে দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল  সম্মেলন কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মূহম্মদ হিরুজ্জামান । গাজীপুর জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য  রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক ড, মোঃ  মারুফ নাওয়াজ উপসহকারী প্রকৌশলী মো: রাসেল মিয়া,এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি ফজলুল হক মোড়ল, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ সরকার সহ বিভিন্ন টেলিভিশন ও মাল্টিমিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ, জেলা প্রশাসনের কর্মকর্তা জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের  কর্মকর্তা, এ কর্মশালায় প্রশিক্ষকবৃন্দ ও  গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন । কর্মশালায় শিশু অধিকার, স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, নারী উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বিষয়ক তথ্যভিত্তিক সংবাদ ও প্রতিবেদন তৈরির বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। পাশাপাশি মাঠপর্যায়ে ব্যবহারিক প্রশিক্ষণের ও ব্যবস্থা রাখা হবে।

আয়োজকরা জানান, উন্নয়নমূলক বার্তা সাধারণ মানুষের কাছে  পৌঁছে দিতে এবং গণমাধ্যমকর্মীদের দক্ষতা বৃদ্ধিতে এ কর্মশালায় গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিসীম। অনুষ্ঠান শেষে গাজীপুর  জেলার  টেলিভিশন ও মাল্টিমিডিয়ায় কর্মরত ২০ জন  সাংবাদিক প্রতিনিধিদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়  ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT