ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মপাশায় প্রতিপক্ষের মারধরে যুবক নিহত

author
ধর্মপাশা -মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ৭ জুন, ২০২৬ সকাল ১০:৩৮
ad003
সুনামগঞ্জের ধর্মপাশায় পূর্ব বিরোধের জেরে  প্রতিপক্ষের মারধরের ঘটনায় নাসিম আহমেদ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ রোববার (৭ জুন) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনুই কারি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসিম আহমেদ ওই ইউনিয়নের সুনই গ্রামের মৃত মঞ্জুরুল হকের ছেলে।

এ ঘটনায় দুই পক্ষের লোকজনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সুনই গ্রামের নাসিম আহমেদের সাথে একই গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে আনু মিয়া ও লিটন মিয়াদের দীর্ঘদিন ধরে জমিজমাসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রোববার সকাল সাড়ে ৭ টার দিকে সুনই গ্রামের পাশের কারি বাজারের আছিয়ার দোকানের সামনে নাসিম আহমেদ যাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষের আনু মিয়া ও লিটন মিয়া তাকে দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করেন। 

এ নিয়ে উভয়ের মধ্যেই কথা-কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে আনু মিয়া ও লিটন মিয়া তারা দুই ভাই উত্তেজিত হয়ে নাসিমকে মারধর করতে থাকেন। মারধরে নাসিম শিকার হয়ে নাসিম মাটিতে লুটে পড়েন। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে অচেতন অবস্থায় নাসিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT