ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

author
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত : ৭ জুন, ২০২৬ সকাল ১১:১৬
ad003
জয়পুরহাটের আক্কেলপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আক্কেলপুর পৌর শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পৌর আমীর মো. জাকারিয়া হোসেনের সভাপতিত্বে এবং পৌর সেক্রেটারি মো. রিপন হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর জয়পুরহাট জেলা শাখার সেক্রেটারি মো. গোলাম কিবরিয়া মণ্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশীদ, সহকারী সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজ, উপজেলা আমীর মো. শফিউল হাসান দীপু, আক্কেলপুরের কৃতি সন্তান ও অস্ট্রেলিয়া জামায়াতের অন্যতম নেতা ইঞ্জিনিয়ার আফসার চৌধুরী, উপজেলা জামায়াতের সাবেক নেতা অধ্যক্ষ আব্দুর রহিম খান এবং শহীদুল ইসলাম কবিরাজ। এছাড়া উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সুধীজন ও সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা ঈদুল আজহা ঈদুল আজহা-এর তাৎপর্য, সামাজিক সম্প্রীতি, মানবকল্যাণ এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় তিনি আগামী আক্কেলপুর পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মো. রিপন হোসেন এবং জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনীতে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT