ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে শব্দ দূষণ বিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ

author
নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ৭ জুন, ২০২৬ দুপুর ২:৫২
ad003
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দ দূষণ প্রতিরোধে অভিযান চালিয়ে ৪টি যানবাহনকে ১২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ৪টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

রোববার (৭ জুন ) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। 

অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী সদর উপজেলার বিভিন্ন সড়কে অভিযান চালানো হয়। এ সময় উচ্চশব্দ সৃষ্টিকারী ও অনুমোদনহীন হর্ন ব্যবহার করায় ৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আদায়কৃত জরিমানার পরিমাণ ১২ হাজার টাকা। জব্দকৃত ৪টি হর্ন ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।

এ সময় নারায়ণগঞ্জ  জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিনে বলেন, শব্দ দূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও আবাসিক এলাকায় নীরব জোনে উচ্চশব্দ সৃষ্টি দণ্ডনীয় অপরাধ। শব্দ দূষণ ও পরিবেশ দূষণকারী যানবাহন ও কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অভিযানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চালক ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT