ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটা রোধে গভীর রাতে প্রশাসনের অভিযান, এস্কেভেটর অকেজো

author
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত : ৮ জুন, ২০২৬ সকাল ৫:২৬
ad003
রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের তেতুলিয়া দক্ষিণ বিল এলাকায় ফসলি জমির উর্বর মাটি (টপসয়েল) অবৈধভাবে কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (৭ জুন) রাত ১১টা থেকে রবিবার (৮ জুন) মধ্যে রাত ২টা ২০ মিনিট পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস এই অভিযান চালান।

অভিযানকালে অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটার প্রমাণ পাওয়া গেলে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব না হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা যায়নি।

তবে পরিবহনের ব্যবস্থা না থাকায় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর ঘটনাস্থলেই যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়। যাতে পরবর্তীতে সেটি ব্যবহার করে পুনরায় অবৈধভাবে মাটি কাটা না যায়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস জানান, কৃষিজমির উর্বরতা রক্ষা এবং ফসলি জমির টপসয়েল কাটার মতো অবৈধ কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। প্রশাসন এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT