ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে দ্বিতীয় দিনের মত কর্মবিরতীতে ইন্টার্ন চিকিৎসকরা

author
রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ৮ জুন, ২০২৬ সকাল ৮:৪০
ad003
দ্বিতীয় দিনের মত চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি।

আজ সোমবার (০৮ জুন) ছয় দফা দাবিতে তারা বেলা সোয়া ১১টায় রাজশাহী মেডিকেলের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। দাবি পূরণের ঘোষণা না আসা পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও জানান তারা।

এদিকে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করায় দুর্ভোগে পড়েছেন রোগীরা। ইন্টার চিকিৎসকরা ওয়ার্ডে দায়িত্ব পালন না করায় কেবল জরুরী চিকিৎসা চলছে।

তবে মিড লেভেলের ডক্টর দিয়ে সংকট মোকাবেলা করা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT