ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বম্ভরপুরে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

author
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ৮ জুন, ২০২৬ সকাল ৯:০০
ad003
বিশ্বম্ভরপুরে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৮ জুন) সকালে বিশ্বম্ভরপুর উপজেলা গণমিলনায়তনে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

২০২৫- ২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন প্রেনরশিপ এন্ড রিজিলিয়েস্ন ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণের এডিডি ক্রপ নাজমুল কবির।

 স্বাগত বক্তব্যে  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃ আসাদুজ্জামান অনুষ্ঠানের মূল বিষয়বস্তু প্রজেক্টর এর মাধ্যমে উপস্থাপন করেন এবং উন্নত ধান চাষাবাদ, ফল ফলাদি, সবজি, সার, কীটনাশক ব্যবহার, সেচ, খাদ্য নিরাপত্তা,  উদ্যোক্তাদের উৎসাহিত করা সহ বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ কর্মকর্তা অসীম কুমার আদিত্য, উপজেলা সমবায় অফিসার লিপি রানী দাস, পলাশ ইউপি প্যানেল চেয়ারম্যান স্বপন কুমার পাল, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, বিএনপি নেতা আব্দুস সাত্তার, ইরার উপজেলা প্রজেক্ট ম্যানেজার বদরুজ্জামান, প্রেসক্লাব সদস্যও সাংবাদিক জিয়াউর রহমান, সাংবাদিক হাসান বশির, কৃষক সাইদুর রহমানও কৃষাণী মর্জিনা আক্তার প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক কৃষানী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT