নেত্রকোণার কেন্দুয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সান্দিকোনা ইউনিয়নে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ত্রান কার্য (চাল) ও ত্রান কার্য (নগদ টাকা) বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে ।
আজ সোমবার (৮ জুন) বেলা ১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার সান্দিকোনা ইউনিয়ন পরিষদে এ শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম ।
হাওড় মানবিক সহায়তা কার্ডের মাধ্যমে ১৫০ জন ভুক্তভোগী কৃষকের মাঝে প্রতি কৃষককে মাসে ৩ হাজার টাকা ও ১৫ কেজি চাল বিতরণের অংশ হিসেবে মে ও জুন এই দুই মাসের ভুর্তকী প্রতি কৃষককে ৬ হাজার টাকা এবং ৩০ কেজি চাল দেয়া হয় । আগামী জুলাই মাসেও এ ভুর্তকী দেয়া হবে ৷
উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম জানান, উপজেলায় মোট ৪ হাজার ৯ শত ৩৯ জন ক্ষতিগ্রস্থ কৃষককে পর্যায়ক্রমে এ সহায়তা দেয়া হবে । তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নিজ উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়েছে ৷
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. আব্দুল মোমেন, উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি প্রশাসক মো. মোতাহার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা, সিনিয়র সহসভাপতি মো. হাবিবুর রহমান মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজনু, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মো. খোকন আহমেদ ডিলার, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মহসিন, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঞা রোকনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা -কর্মচারীবৃন্দ ভুক্তভোগী কৃষক ও গণমাধ্যম কর্মীরা ।