ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে পাটনার্শিপ স্কোপিং" মিটিং অনুষ্ঠিত

author
সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ৮ জুন, ২০২৬ সকাল ১০:১৬
ad003
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় "মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা লাভের জন্য প্রাইভেট,কর্পোরেট সেক্টর ও সমমনা দাতা সংস্থা এবং প্রতিষ্ঠান ও সমাজের বিভিন্ন পেশাজীবী ব্যক্তিদের নিয়ে "পাটনার্শিপ স্কোপিং" মিটিং অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে, মালালা ফান্ডের অর্থায়নে, এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)'র এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক ৭ প্রকল্প'র আয়োজনে, বিশ্বম্ভরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে, সুনামগঞ্জ ইরা'র মনিটরিং এবং ইভ্যালুয়েশন অফিসার মো. ফজলুল করিমের সঞ্চালনায় বক্তব্য দেন,  নেপাল থেকে আগত মেডিকেল অফিসার, ডা.সোনিমা কর্মাচরিয়া এবং পাবলিক হেলথ অফিসার শিতল সাকিয়া। 

এ সময় মেয়েদের মাধ্যমিক শিক্ষায় সমাজের প্রধান বাঁধাগুলো নিয়ে আলোচনা এবং করণীয় ও উত্তরণের জন্য কর্মপরিকল্পনা তৈরির মাধ্যমে মেয়েদের মাধ্যমিক  শিক্ষায় কোন মেয়ের অর্থের অভাবে লেখাপড়া বন্ধ না হয়, সেই জন্য  স্ব-স্ব জাগায় থেকে আর্থিক সহায়তা সহ সামাজিক ভাবে বিভিন্ন  উদ্যােগ গ্রহণের জন্য সকলেই অঙ্গীকার বদ্ধ হন এবং সভার সভাপতির বক্তব্যে,  বিশ্বম্ভরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান বলেন, বিশ্বম্ভরপুর উপজেলায় প্রতিটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় শিক্ষক এবং পেশাজীবী, সামাজিক ব্যক্তি, ও সেবাদানকারী প্রতিষ্ঠান এর সমন্বয় এর মাধ্যমে  প্রতিটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থেকে মেধাবী ও দরিদ্র ছাএীদের তালিকা করে উপজেলা পরিষদে জমা দেওয়ার  জন্য  আহবান জানান। তার সাথে শিক্ষক গনকে দায়িত্ব নেওয়ার জন্যও পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন,  মাঠ সহায়ক ফারজানা জান্নাত ও  নিলুফা ইয়াছমিন সহ প্রমুখ। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT