ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভৈরবে বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন

author
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ৮ জুন, ২০২৬ সকাল ১০:২৭
ad003
কিশোরগঞ্জের ভৈরবে বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন সদ্য যোগদানকৃত কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন। পরিদর্শনের পর আলোচনা শেষে অসহায় দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি। 

৮ জুন সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভৈরবের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনুর রশীদ এর সভাপতিত্বে উপজেলার সকল দপ্তরের দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।

পরিদর্শন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক, উপজেলা স্বাস্থ্য প প কর্মকর্তা ডাক্তার কিশোর কুমার ধর, ভৈরব থানা অফিসার ইনচার্জ ওসি আতাউর রহমান আকন্দ, র‍্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার তপন সরকার, রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ, ভৈরব বাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. আল আমিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক চন্দন গোপাল সুর প্রমুখ।

এছাড়াও আলোচনা সভায় উপজেলা বিভিন্ন দপ্তরের দপ্তর প্রদানগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানদের প্রয়োজনীয় আলোচনা শুনেন এবং দপ্তর প্রধানদের করণীয় ও সার্বিকভাবে সকল ধরনের সহায়তায় আশ্বাস দেন। এসময় তিনি ভৈরবের আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ, সেবা গ্রহীতাদের দ্রুত সেবা প্রদান ও ভৈরবের উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দেন।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন সকালে ভৈরব থানায় সংবর্ধনা গ্রহণ করেন। পরে পর্যায়ক্রমে ভৈরব সরকারি কে বি পাইলট মডেল হাই স্কুল, ভৈরব পৌরসভা, পৌর ভূমি অফিস, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ভৈরব উপজেলার ১০ জন অসহায় ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন কার্যক্রম ও ভৈরবের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT