যশোরের ঝিকরগাছায় জাম গাছ থেকে পড়ে আসিফ আহমেদ (২২) নামে এক যুবকের অকাল মৃত্যু হয়েছে।
নিহত আসিফ উপজেলার কায়েমকোলা দক্ষিণপাড়া গ্রামের মোঃ আসাদের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে ঝিকরগাছা থেকে আসিফ আহমেদের এক বন্ধু তার সঙ্গে দেখা করতে আসে। পরে দুজন চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের রাণীয়ালী গ্রামে যান। সেখানে একটি জাম গাছে ওঠার পর অসাবধানতাবশত আসিফ গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে তিনি মৃত্য হয়।
আসিফের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।