ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে শিশু খাদ্য, মাঠা ও ঘোল তৈরির প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা ও কারখানা সিলগালা

author
সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ৮ জুন, ২০২৬ দুপুর ৩:৫০
ad003
সিরাজগঞ্জে শিশু খাদ্য, মাঠা ও ঘোল তৈরির প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর  অভিযান পরিচালনা করে ৮০ হাজার টাকা  জরিমানা ও কারখানাটি সিলগালা করা হয়েছে।  সোমবার (৮জুন) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া হাটখোলায় অবস্থিত শিশু খাদ্য, মাঠা ও ঘোল তৈরির প্রতিষ্ঠান উৎসব দধি ভান্ডারে  এ অভিযান পরিচালনা করা হয়।

সিরাজগঞ্জ  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের   সহকারী পরিচালক  মো: সোহেল শেখ এ তথ্য নিশ্চিত করে জানান,দীর্ঘদিন ধরে অনুমোদনহীন রং, ফ্লেভার, ঘনচিনি মিশ্রিত করে শিশু খাদ্য রোবো, ড্রিংকো, হাইস্পিড, চাটনি, মাঠা উৎপাদন ও বাজারজাতকরণ  করে আসছে  উৎসব দধি ভান্ডার। 

যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর-সহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উৎসব দধি ভান্ডারের মালিক মো: রাসেল তালুকদারকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি বন্ধ ও সিলগালা করা হয়।

 অভিযানে নেতৃত্ব দেন  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ।

এসময় জেলা কনজুমারস এসোসিয়েশন ক্যাবের যুগ্ম সম্পাদক কাজী সোহেল রানা  ও ব্যাটেলিয়ন আনসার সদস্য উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT