চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর পাহাড়ি এলেকায় পাহাড়ি সন্ত্রাসী কতৃক কৃষক অপহরণের ঘটনা ঘটেছে। সোমবার (০৮ জুন) কাঞ্চন নগর পাহাড়ি এলেকায় এ-ই ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকালে কাঞ্চন নগর পাহাড়ি অঞ্চলে চাষাবাদের কাজে গিয়ে সন্ত্রসীদের কবলে পড়ে কয়েক জন কৃষক।
পাহাড়ি সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তিনজন কে জিম্মি করে তাদের পরিবারের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে এবং টাকা নাদিলে কৃষক দুইজন কে মেরে ফেলার হুমকি প্রদান করে বলে পারিবারিক সুত্রে জানাই।
অপহৃত ব্যাক্তিরা হলেন কাঞ্চন নগর গ্রামের মোহাম্মদ ইদুর ছেলে মোহাম্মদ শাহজাহান (৪০),পশ্চিম এলাহাবাদ গ্রামের মকসুদ আলীর ছেলে আজগর (৪০), কক্সবাজারের রামু উপজেলার গোলাম কবিরের ছেলে নুরুল আলম কে সন্ত্রাসীরা আহত আবস্থায় ফেলে রেখে গেলে তিনি পালিয়ে আসতে সক্ষম হন।
কৃষকদের অপহরণের খবর এলেকায় ছড়িয়ে পড়লে শত শত গ্রামবাসী ঐক্য বদ্ধ হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা চালালে এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়, এবং জিম্মি থাকা শাহজাহান ও আজগর কে সঙ্গে নিয়ে গহীন অরণ্যে পালিয়ে যায়।
এই ঘটনায় অপহৃতদের পরিবার ও স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
চন্দনাইশ থানার ওসি (তদন্ত) মোঃ লিটন মিয়া জানান অপহৃত ঘটনার ব্যাপারে আমি শুনেছি। ঘটনার সত্যতা যাচাই পূর্বক ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান।