ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বম্ভর পুরে উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা

author
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ৯ জুন, ২০২৬ সকাল ৮:৩১
ad003
বিশ্বম্ভর পুরে উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা, আলোচনা সভা ও বিভিন্ন ব্যাংকের মাধ্যমে প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (৯ জুন) সকালে বিশ্বম্ভর পুর উপজেলা পরিষদ মিলনায়তনে  বাংলাদেশ ব্যাংক, সিলেট ও বিশ্বম্ভরপুর উপজেলার তফসিলী ব্যাংক সমূহের আয়োজনে উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ  মোঃ আসাদুজ্জামান।

উপজেলা কৃষি ব্যাংক ম্যানেজার শুভ কুমার নন্দীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ সাইফুল আলম। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ অঞ্চলের কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত দে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার অসীম চক্রবর্তী আদিত্য, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ। 

বক্তাগণ সহজ নিয়মে কৃষি ঋ ণ, গ্রহণ, প্রচার-প্রচারণার লক্ষ্যে উপস্থিত সকলকে নিজ নিজ এলাকায় প্রচারণার জন্য আহ্বান জানান। আলোচনা সভা শেষে স্থানীয় সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক ও রূপালী ব্যাংক এর পক্ষ থেকে  কৃষকদের মাঝে ঋণ বিতরণ করা হয়।পরিষেশে সোনালী ব্যাংকের  বিশ্বম্ভর পুর উপজেলা শাখা ম্যানেজার অসীম কুমার সিংহের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT