‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’— এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাব-এর উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় বাউরভাগ রমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা
মোহাম্মদ ফজলুর রহমান।
বৃক্ষরোপণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবির হৃদয়-এর সভাপতিত্বে এবং বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক ও ক্লাবের সহ-সাধারণ সম্পাদক কাওছার মিয়া-এর সঞ্চালনায়
এ সময় উপস্থিত ছিলেন সোনার বাংলা আদর্শ ক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ টিপু, সাংগঠনিক সম্পাদক ইয়ারুফ মিয়া, সুফায়েল আহমেদ,ফয়েজ আহমেদ, হাসান আহমদ, ওমর মিসবা,মাহফুজুর রহমান তপু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। সপ্তাহব্যাপী এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি কার্যালয় ও জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।