ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে জন্মদিনে দুর্বৃত্তের হাতে খুন হলেন কলেজ শিক্ষার্থী

author
গফরগাঁও ( ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত : ৯ জুন, ২০২৬ সকাল ৯:৪১
ad003
ময়মনসিংহের গফরগাঁওয়ে নিজের জন্মদিন পালন করে  বাড়ি ফেরার পথে রবিন (২৪) নামে এক কলেজ  শিক্ষার্থী  দুর্বৃত্তের হাতে খুন হয়েছে। 

এ সময় নিহত রবিনের বন্ধু মাসুম ( ২৪ ) নামে একজন আহত হয়েছে। সোমবার  রাত সাড়ে ১২টায়  পৌরসভার  পশুহাপাতাল এলাকার  মাজারবাড়ি রোডে এ ঘটনা ঘটে।

নিহত রবিন পৌরসভার  ৮ নং ওয়ার্ডের শিলাসী কলা বাগান এলাকার মোফাজ্জল মিয়ার ছেলে ও কান্দিপাড়া আব্দুর রহমান ভিগ্রী কলেজের এইচএসসির শিক্ষার্থী ।

পুলিশ , নিহত পরিবার সূত্রে জানা গেছে, ৯জুন ছিল  রবিনের জন্মদিন। এ উপলক্ষে রবিনের বন্ধুরা পশু হাসপাতাল রোডের বউ বাজারের একটি দোকানে রবিনের জন্মদিনের  কেটে জন্মদিন পালন করে। পরে  বন্ধু মাসুমের মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে মাজারবাড়ি রোড ও কলাবাগান এলাকায় পৌঁছালে মুখ বাঁধা অজ্ঞাত ৫\৬ দূর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতি রোধ করে রবিন ও মাসুমের চোখে মরিচগুরা ছিটিয়ে দেয়। পরে রবিনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ সময় রবিনের বন্ধু মাসুমও আহত হয়। তাদের ডাক চিত্কারে স্থানীয় লোকজন ও রবিনের স্বজনরা এসে উদ্ধার তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর বেলা রবিন মারা যায়।

গফরগাঁও থানার ওসি আ স ম আতিকুর রহমান বলেন,  ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত স্টিলের পাইপ, রডসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে করতে পুলিশ কাজ করছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT