ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিজিবির অভিযানে ১ হাজার ১০ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
বিজিবির-৬০ ব্যাটালিয়নের (সুলতানপুর ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্ণেল এস.এম শরিফুল ইসলাম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার চন্ডিদ্বার বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ১০ পিস ভারতীয় অবৈধ উন্নতমানের শাডিসহ পিকআপ জব্দ করে। জব্দ করা এসব পণ্যের মূল্য প্রায় এক কোটি ২৬ লাখ টাকা।
তিনি জানান,ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ি সুলতানপুর ব্যাটালিয়ন সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী-শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরি