ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

author
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত : ৯ জুন, ২০২৬ সকাল ১০:৪৩
ad003
নওগাঁর নিয়ামতপুরে ইসলামী ব্যাংকের উপর কথিত হস্তক্ষেপের প্রতিবাদ এবং প্রভাবমুক্ত রাখার দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার তিন মাথা মোড়ে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের পক্ষ থেকে এ কর্মসূচি পালিত হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, ইসলামী ব্যাংক সাধারণ মানুষের আমানতের প্রতিষ্ঠান। দেশের বহু মানুষ সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা রেখে এখানে লেনদেন করেন। ব্যাংকটির কার্যক্রমে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। তাছাড়া ফ্যাসিবাদের দোসর এস আলম গ্রুপকে বয়কট করতে হবে।

বক্তারা আরও বলেন, আন্দোলনরত গ্রাহক ও সমর্থকদের উপর দমনমূলক আচরন করা হচ্ছে বলে তারা মনে করেন। ইসলামী ব্যাংকের স্বাধীনতা ও স্বকীয়তা রক্ষায় গৃহীত বিতর্কিত সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

এ সময় বক্তারা দেশের সাধারণ মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অবস্থান কর্মসূচিতে গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন মাইনুল ইসলাম, সুলতান মাহমুদ, মাওলানা নওশাদ আলী প্রমূখ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অবস্থান কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT