ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সারিয়াকান্দি স্কুল শিক্ষার্থীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ

author
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত : ৯ জুন, ২০২৬ সকাল ১১:১৪
ad003
বগুড়া সারিয়াকান্দিতে স্কুল শিক্ষার্থীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান। উপজেলার নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ সাইম মুস্তাকিমের (১৭) হত্যাকারীদের দ্রুত আটক করে আইনের আওতায় নেওয়া এবং ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে ।

মঙ্গলবার (৯ জুন) দুপুর সাড়ে ১২ টা উপজেলার, নওখিলা পি.এন উচ্চ বিদ্যালয়, কুতুবপুর উচ্চ বিদ্যালয়, নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়, কুতুবপুর মাল্টিমিডিয়া স্কুল, কুতুবপুর ক্রিয়েটিভ স্কুল, সারিয়াকান্দি সরকারি উচ্চ বিদ্যালয়, সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সারিয়াকান্দি ফাজিল মাদ্রাসা, শহিদ মুক্তিযোদ্ধা মন্টু বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে  সারিয়াকান্দি   উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ বিক্ষোভ মিছিলে আরও অংশ নেন চন্দনবাইশা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রন্জু মিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক, আনোয়ার হোসেন বিপ্লব, 

ইসলামি ছাত্রশিবির সভাপতি, আসিব খান, যুব বিভাগ সহ সভাপতি বেলাল হোসেন, বগুড়া জেলা জাতীয় ছাএশক্তির সদস্য, শরিফুল ইসলাম মুস্ফিকসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সদস্য, নিহতের পরিবারে সদস্য, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।

এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শিক্ষার্থী ও নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান নিহত মুস্তাকিমের বোন ও শিক্ষার্থীরা সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বরাবর স্মারক লিপি প্রদান করেন। এরপর সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নুর আলমের কাছেও একটি আবেদন জমা দেন। 

এ বিষয়ে মুস্তাকিমের সহপাঠী নবম শ্রেণীর শিক্ষার্থী জাকারিয়া ইসলাম বলেন, আমার বন্ধু আব্দুল্লাহ সাইম মুস্তাকিমের হত্যার বিচারের দাবিতে আজ আমরা বিক্ষোভ মিছিল করেছি। শিথিলকে নির্মমভাবে হত্যায় যারা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

নওখিলা পি.এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান কুমার সাহা বলেন, মুস্তাকিম একজন মেধাবী শিক্ষার্থী। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মেধাবী এই শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যার সাথে যারা জড়িত রয়েছে তাদের বিচার দাবি করছি।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নুর আলম বলেন, আমরা এই হত্যাকান্ডের সাথে জড়িত একজনকে আটক করেছি। আর যে আসামীরা পলাতক আছে, তাদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। খুব তাড়াতাড়ি তাদেরকে আটক করে আইনের আওতায় নেওয়া হবে। 

এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, মুস্তাকিম নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিলো। তার হত্যাকারীদের দ্রুত আটক ও বিচারের দাবিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার বন্ধুরা আমাকে স্মারকলিপি প্রদান করেছে। তাদেরকে আশ্বাস দিয়েছি অপরাধীরা অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসা হবে।

প্রসঙ্গত, এর আগে ২১ মে বগুড়া সারিয়াকান্দিতে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে মো.আব্দুল্লাহ সাইম মুস্তাকিম (১৭) নবম শ্রেনীর শিক্ষার্থী নিহত হয়৷ ওই ঘটনায় নিহতের পরিবার মূল অভিযুক্ত শাহাদত ও তার বাবা শাহ আলীর বিরুদ্ধে হত্যা মামলা করে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT