ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি নবীনবরণে ব্যতিক্রম আয়োজন মনোমুগ্ধ নবীণ শিক্ষার্থীরা

author
স্টাফ রিপোর্টার, কুমিল্লা

প্রকাশিত : ৯ জুন, ২০২৬ সকাল ১১:২৩
ad003
ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ২০২৫-২০২৬ সেশনের নবীনবরণকে ঘিরে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে। স্ব স্ব বিভাগের বিভাগীয় প্রধানদের সভাপতিত্বে এবং শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীদের স্বত:পূর্ত অংশগ্রহণ মধ্যে দিয়ে পরিসমাপ্তি ঘটেছে। কিন্তু ইংরেজি বিভাগের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা নবীণ শিক্ষার্থীরদের  উষ্ণ অভ্যর্থনা জানাতে যৌথভাবে ব্যতিক্রমধর্মী উদ্যােগ গ্রহন করেছেন। 

৮জুন পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক  কার্যক্রম শুরু হয়।এরপর ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান শামসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ জনাব মো. আবুল বাসার ভূঁইয়া। স্বাগত বক্তব্যের মাধ্যমে নবীণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার বক্তব্য বলেন,"যে জাতির সাহিত্য যত সমৃদ্ধ, সে জাতি তত বেশি সভ্য ও সংস্কৃতিমনা। সাহিত্য মানুষের চিন্তা, মূল্যবোধ ও মানবিকতাকে বিকাশিত করে। এ সময়ে তিনি শিক্ষার্থীদের সাহিত্য ও সংস্কৃতিচর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। 

 বিভাগীয় প্রধান বক্তব্যে দীর্ঘায়িত না করে নবীন শিক্ষার্থীদের শিক্ষা জীবনের লক্ষ্য নির্ধারণ, নিয়মিত অধ্যায়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং মানবিক গুনাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও বিভাগের শিক্ষকবৃন্দ এবং প্রাক্তন শিক্ষার্থীরা নবীনদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। বক্তারা শিক্ষা জীবনে অধ্যবসায়,শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। এরপর নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মধ্যে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে  সাংস্কৃতিক পরিবেশনা,পরিচিত  এবং অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠান সংক্রান্ত একটি পোস্টে কিছু মন্তব্য নিয়ে আলোচনা হলেও আয়োজকরা জানান, নবীনদের স্বাগত জানাতে তারা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছেন।শিক্ষার্থীদের আলোচনায় বলেন এবারের নবীনবরণে ছিল কিছু নতুনত্ব। কাস্টমাইজড পানির বোতল, সেলফি স্ট্যান্ড, আকর্ষণীয় সাজসজ্জা, বিভিন্ন ধরনের স্ন্যাকস এবং ফুলের স্টিকের সঙ্গে চকলেট সংযুক্ত করার উদ্যোগ। এসব আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের জন্য একটি আনন্দময় ও স্মরণীয় পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে।

নবীণ শিক্ষার্থীরা আবেগ্লুত বলেন," ভেবেছিলাম আমাদেরকে নরমালভাবে বরণ করবে কিন্তু সিনিয়রদের আয়োজনে আমরা মনোমুগ্ধ। "

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখার শিক্ষার্থীদের পাশাপাশি ইন্টার(ভিক্টোরিয়া শাখা) শিক্ষার্থীরাও স্বত:পূর্ত অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT