ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুদের মানসিক বিকাশে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা রাখতে পারে : নিমকোতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

author
নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ৯ জুন, ২০২৬ সকাল ১১:৩৩
ad003
শিশুদের মানসিক বিকাশে কার্যকর গাইডলাইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে (নিমকো) দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৯ জুন) দিনব্যাপী জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সভাকক্ষে ‘Kids’ Education: Nurturing Young Minds for a Better Future’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান এনডিসি।

সভাপতির বক্তব্যে মহাপরিচালক বলেন, তথ্যের অবাধ প্রবাহের যুগে শিশুদের শিক্ষা বিস্তারে একটি কার্যকর গাইডলাইন প্রস্তুত করে এর যথাযথ পদক্ষেপ গ্রহণ জরুরি। শিশুদের মানসিক বিকাশে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিশ্চিত করতে হবে।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক তাহমিনা আক্তার এবং অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দিন ভূইয়া। 

সেমিনারে বক্তারা বলেন, আমাদের জীবনব্যাপী শিখতে হবে। সন্তানদের লালন-পালনের ক্ষেত্রে মানসিকতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। পরিবারের পাশাপাশি শিক্ষকদেরও অনেক দায়িত্ব পালন করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন নিমকোর অতিরিক্ত মহাপরিচালক রওনক জাহান, পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মোসাম্মৎ রহিমা আক্তার, পরিচালক (প্রশিক্ষণ অনুষদ) ড. মো. মারুফ নাওয়াজ এবং পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) পারভীন সুলতানা রাব্বী।

কর্মশালা শেষে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত  অংশগ্রহণকারীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়। এ সময় দৈনিক যায়যায়দিন পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি জসিম উদ্দিনকে সনদ প্রদান করেন। 

এসময় কর্মশালায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT