ঢাকা | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় প্রবাসী কল্যাণ ব্যাংক স্থাপনের দাবিতে প্রতিমন্ত্রীকে স্মারক লিপি প্রদান

author
গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত : ৯ জুন, ২০২৬ সকাল ১১:৫০
ad003
উত্তর জনপদের গাইবান্ধা জেলা ৭টি উপজেলা নিয়ে গঠিত। কয়েক লক্ষ লোকের বাস এ জেলায়। অনুন্নত জেলাগুলির মধ্যে এটি একটি। অত্র জেলার হাজার হাজার শ্রমিক বিশে^র শ্রম বাজারে শ্রম দিয়ে রেমিটেন্স পাঠায় এই জেলায়। 

সাধারণ পরিবারের লোকজন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণের মাধ্যমে বিদেশে পাড়ি জমায়। গাইবান্ধা সদর ও গোবিন্দগঞ্জ উপজেলায় প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা রয়েছে, যা চাহিদা অনুযায়ী ব্যাংক শাখা অপ্রতুল। জনস্বার্থে গাইবান্ধা জেলা গণ অধিকার পরিষদ ফুলছড়ি উপজেলায় একটি প্রবাসী কল্যাণ ব্যাংক শাখা স্থাপনের দাবীতে গতকাল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপির নিকট একটি স্মারক লিপি প্রদান করেন। 

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা গণ অধিকার পরিষদের সভাপতি শামসুজামান সিদ্দিকী, সাইফুল ইসলাম নান্নু সহ জেলা ছাত্র অধিকার পরিষদ এর সভাপতি মো; জুয়েল রানা ও উদাখালি ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব কাবিল উদ্দিন প্রমুখ।
 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT