ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ছাত্রলীগের সক্রিয়কর্মী ডিবির হাতে আটক

author
সাদুল্লাুপুর (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশিত : ৯ জুন, ২০২৬ দুপুর ১২:১৫
ad003
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয়কর্মী নোমান খান নামের এক যুবককে আটক করেছে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল মধ্যরাতে ডিবি পুলিশের একটি দল তার সাদুল্লাপুর উপজেলা শহরস্থ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক নোমান খান সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাহরিয়া খান বিপ্লবের ছেলে।পরে তাকে গাইবান্ধা সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।এ প্রসঙ্গে জানতে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ একেএম হাবিবুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ফলে নোমান খান আটকের কোনো তথ্য তার কাছ থেকে জানা যায়নি।তবে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন নোমান খানকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,তাকে পলিটিক্যাল মামলায় আটক করা হয়েছে।ইতিমধ্যে আটক নোমান কে আদালতের মাধ্যমে জেলা কারাগারে  পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT