ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধার

author
সিংড়া (নাটোর), প্রতিনিধি

প্রকাশিত : ৯ জুন, ২০২৬ দুপুর ৩:১৬
ad003
নাটোরের সিংড়ায় বস্তাবন্দি  মারিয়া বেগম ওরফে শরিফা (৭৫) নামের এক বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার বিকালে  উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া এলাকা থেকে বৃদ্ধার এ মরদেহ উদ্ধার করা হয়।  বৃদ্ধা ওই  নারী   শেরকোল আগপাড়া গ্রামের ধুলা মুজার স্ত্রী  বলে জানা গেছে। তবে কি কারনে বা কারা   এ হত্যা কান্ড করেছে এখনো নিশ্চিত হতে পারে নাই পুলিশ। 

সিংড়া থানা পুলিশ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে   পাঠানো হয়েছে।  এ বিষয়ে আমরা কাজ করছি।  মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT