মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকারশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
আজ বুধবার সকাল ১০টায় শাহাদাত বার্ষিকী উপলক্ষে পতাকা চত্বরে বৃক্ষরোপণ করেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম, শাহাদাৎ বার্ষিকী উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রশিদসহ একাডেমিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।