ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুরাতন টায়ার পুড়িয়ে অবৈধভাবে তেল উৎপাদনের অভিযোগে কারখানা মালিকের অর্থদন্ড

author
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশিত : ১০ জুন, ২০২৬ সকাল ১১:৫৩
ad003
নীলফামারীর সৈয়দপুরের অদূরে সৈয়দপুর-রংপুর মহা-সড়কের রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের খিয়ার জুম্মা এলাকায় জন-বসতিপূর্ণ এলাকার পরিবেশ দূষন করে পুরাতন টায়ার পুড়িয়ে অবৈধভাবে তেল উৎপাদনের অভিযোগে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা কারখানার মালিক রাজু আহমেদ (৪২)’র ১ লাখ টাকা জরিমানা করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় পুরাতন টায়ার পুড়িয়ে তেল উৎপাদন করা হচ্ছিল। এতে সৃষ্ট কালো ধোঁয়া ও বিষাক্ত বর্জ্যে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যঝুঁকির মধ্যে ছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে তারাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৮ জুন) পরিচালিত এ অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় পরিবেশ দূষণের দায়ে ‘এয়ার ওয়েল’ নামের ওই কারখানা মালিকের ১ লাখ টাকা জরিমানা করা হয়। ওই কারখানার মালিক রাজু আহমেদ নীলফামারীর সৈয়দপুর উপজেলার অফিসার্স কলোনী এলাকার মৃত শামীমের ছেলে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT