ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে দুই আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩

author
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১০ জুন, ২০২৬ সকাল ১১:৫৮
ad003
রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ২টি ম্যাগাজিন, ১৩ রাউন্ড তাজা গুলি ও ১টি গুলির খালি খোসাসহ তিনজন অস্ত্রধারী সন্ত্রাসী’কে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার আসামিরা হলেন, কুমিল্লার মেঘনা থানার করিমাবাদ এলাকার মোঃ রবিউল ইসলাম (৪৫), মুন্সিগঞ্জের টুঙ্গীবাড়ী থানার জশলং এলাকার মোঃ মাহবুব আলম মানিক (৩৮), রাজধানীর ওয়ারী থানার ফোল্ডার স্ট্রীট এলাকার মোঃ নজরুল ইসলাম (৪৭)। 

বুধবার (১০ জুন) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান। 

তিনি জানান, গত মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটের সময় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলারপাড় এলাকায় চেকপোষ্ট স্থাপন করা হয়। এ সময় চেকপোস্টে তল্লাশি করাকালে একটি প্রাইভেটকার থামানোর জন্য সংকেত দিলে প্রাইভেটকারটি সংকেত অমান্য করে পলায়নের চেষ্টা করলে র‌্যাব প্রাইভেটকারটি আটক করে।
 
পরবর্তীতে তাদেরকে তল্লাশি করে অস্ত্রসহ ৩জনকে গ্রেপ্তার করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও আটককৃত ব্যক্তিদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT