ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত করেছে চেম্বার জজ

স্বদেশ প্রপার্টিসের কার্যক্রমে আর কোনো বাধা রইল না

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ১০ জুন, ২০২৬ দুপুর ১২:০০
ad003
স্বদেশ প্রপার্টিস লিমিটেডের স্বর্ণালী আবাসন প্রকল্পের কার্যক্রমের উপরে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন কর্তৃক গত ১ জুন তারিখে দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছে চেম্বার জজ আদালত।

গতকাল বুধবার চেম্বার জজ আদালতের বিচারপতি ফারহা মাহবুব হাইকোর্টের নিষেধাজ্ঞার বিরুদ্ধে স্বদেশ প্রপার্টিস লিমিটেডের দায়ের করা আপিল মঞ্জুর করে নিন্ম আদালতের আদেশ স্থগিত করেন। যার ফলে এই আদেশের মাধ্যমে স্বদেশ প্রপার্টিস লিমিটেডের স্বর্ণালী আবাসন প্রকল্পে কার্যক্রম চালাতে আর কোনো বাধা রইল না।

গতকাল বুধবার স্বদেশ প্রপার্টিস লিমিটেডের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিভিল পিটিশন ফর লিভ টু আপিল ১৭০৬/২০২৬ দায়ের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের ওই নিষেধাজ্ঞা স্থগিত করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT