নাটোরে এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে বাড়ির পাশের মুদি দোকানী ধর্ষন করায়
আট মাসের অন্ত:সত্বা হয়ে পড়েছে। তরুণীটি (১৬) জন্ম থেকেই মানসিক
প্রতিবন্ধী। সে স্থানীয় বেজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির
শিক্ষার্থী। বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার এই ঘটনায় নাটোর থানায় মামলা
দায়ের করা হয়। পরে পুলিশ রাতেই অভিযুক্ত দোকানদার ওসমান পাটোয়ারিকে (৫৬)
গ্রেফতার করে। সে নাটোর সদরের ছাতনী বেজপাড়া আমহাটির মতি পাটোয়ারীর ছেলে।
এদিকে অভিযুক্ত ওসমান বেপারির ফাঁসির দাবি করে বুধবার দুপুরে তরুনীর
বিদ্যালয়ের সামনে তার সহপাঠী ছাত্র-ছাত্রী ও শিক্ষকেরা মানববন্ধন করে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, নাটোর সদরের ছাতনী বেজপাড়া আমহাটির ওই
তার বাড়ির পাশেই অভিযুক্ত ওসমান পাটোয়ারির মুদির দোকান থাকায় মাঝে মাঝে
মানসিক প্রতিবন্ধী এই তরুণী দোকানে আসতো। ফলে দোকানদার তাকে ফুসলিয়ে
দোকানের ভিতরে নিয়ে অনেক বার ধর্ষণ করে। সম্প্রতি মেয়েটি অসুস্থ্য হয়ে
পড়লে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে জানতে পারেন বর্তমানে সে আট মাসের
অন্ত:সত্বা। এ ঘটনায় তরুণীর পিতা বাদি হয়ে মঙ্গলবার ওসমান পাটোয়ারির
বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই ওসমানকে
গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। নাটোর থানার ওসি মুনসুর
রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।