ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাকিমপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

author
হাকিমপুর( দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১০ জুন, ২০২৬ দুপুর ১:৫৩
ad003
দিনাজপুরের হাকিমপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার  হাকিমপুর  উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন, এন্টাপ্রেরণশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ  (পার্টনার)। প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।

এউপলক্ষে  হাকিমপুর  নবাগত  ইউএনও জর্জ মিত্র চাকমার সভাপতিত্তে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,  খামারবাড়ির দিনাজপুরের উপপরিচাল   কৃষিবিদ আফজাল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর  কৃষি অফিসার  আরজেনা বেগম, হাকিমপুর কৃষি সম্প্রসারণ অফিসার  মেজবাহুর রহমান প্রমুখ। সভায়  কৃষি  বিভাগের অন্যান্য কর্মকর্তাগনসহ  কৃষক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। 

কংগ্রেসে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। 

স্থানীয় কৃষকরা এ ধরনের আয়োজনকে কৃষি উন্নয়ন ও কৃষকদের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT