দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার উপজেলার ৮ নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন।
(১০ জুন) বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম, নাগরিক সেবা প্রদান ব্যবস্থা এবং চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনের সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছান মোঃ ছালাহ উদ্দিন (মাছুম), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাজমুল হুদা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা নবাগত ইউএনওকে স্বাগত জানান এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।ইউএনও বিধান কান্তি হালদার বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাবে।পরিদর্শন শেষে তিনি ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।