কিশোরগঞ্জের ভৈরবে মাইক্রোস্ট্যান্ডে তুচ্ছ ঘটনা নিয়ে ঢাকা সিলেট মহাসড়ক দখল করে প্রায় সাড়ে ৪ ঘন্টা সংঘর্ষ হয়। বুধবার রাত সাড়ে ৭টা থেকে শহরের কমলপুর এলাকার যুবকদের সাথে দুর্জয়মোড় সংলগ্ন আশপাশের এলাকার যুবকদের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়।
এ সময় ঢাকা - সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।এতে যাত্রীরা চরম দূর্ভোগে পড়ে। পরে রাত ১২টার দিকে কিশোরগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ এসে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান শৈলীর নেতৃত্বে সংর্ঘষকারীদের উপর ১২ রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।সংঘর্ষ চলাকালে পুলিশসহ আহত হয়েছে ৩০ জন।
স্থানীয়দের জানায়, গত সোমবার কমলপুর এলাকার মাইক্রো ড্রাইভার আরমানের দুর্জয় এলাকার যুবকদের ভাড়া নিয়ে মারামারি হয়। ওই দিন স্থানীয়রা বিষয়টি মীমাংসা করতে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করতে পারে নি। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকালে দুর্জয়মোড় সংলগ্ন আশপাশের এলাকার যুবকেরা বাসস্ট্যান্ড এলাকায় মাইক্রোস্ট্যান্ড ও কমলপুর এলাকার বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করে। রাত সাড়ে ৭টায় উভয় পক্ষ দা বল্লম ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বাসস্ট্যান্ড এলাকার রাস্তার দুই পাশে থাকা বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। অপরদিকে থানা পুলিশ খবর পেয়েও বারবার ব্যর্থ হয়েছে। পরে রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশএসে সংর্ঘষকারীদের ছত্রভঙ্গ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান শৈলী জানান, মাইক্রোস্ট্যান্ডে ভাড়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। দুর্জয়মোড় ও কমলপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতে সাড়ে ৭টায় উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।