ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনি রমজানপুর ইউনিয়নের রামেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

author
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১১ জুন, ২০২৬ সকাল ৬:৫৬
ad003
মাদারীপুরের কালকিনি উপজেলা রমজানপুর ইউনিয়নের রামেরহাট বাজারে দিবাগত রাত ১২:৩০ মিনিটে রাজু স্টোর দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীর দাবি, পূর্বপরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং কালকিনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনেন। 

ফায়ার সার্ভিস ইনচার্জ মো. খোকন জামাদার বলেন আমরা খবর পেয়ে দ্রুত স্থানে এসে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT