ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বদলগাছীতে অতি বৃষ্টির কারনে খাল খনন প্রকল্পের কাজ স্থগিত

author
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত : ১১ জুন, ২০২৬ সকাল ৭:৫৪
ad003
নওগাঁর বদলগাছীতে খাল খনন কর্মসূচির কাজ সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। উপজেলার বালুভরা ইউপির ঢেকড়া গ্রামের শফিরের জমি থেকে খুদ্যভবন ব্রীজ পর্যন্ত খোনন কাজ হাতে নেওয়া হয়। গত ৩১মে ২৬ খোনন কাজের উদ্বোধন করা হলেও অতি বৃষ্টির কারণে খোনন কাজ শুরু করা সম্ভব হয়নি। 

এছাড়া গত ১৩ এপ্রিল আধাইপুর প্রকল্পের চাপাইনগর কাজের উদ্বোধন করা হয়। এই দুই টি প্রকল্পের উদ্বোধন করেন নওগাঁ ৪৮(৩)আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। ৪০ দিনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যে  ১১৯ জন শ্রমিক কাজ শুরু করলেও বিধিবাম।ঘন বর্ষায় খাল পানিতে ডুবে যাওয়ার কারনে কাজ স্থগিত করা হয়। খাল পাড়ের লোকজনের ভাষ্য মতে জানা যায় বিগত বি এন পি সরকারের আমলে কাষ্টগাড়ী উৎপত্তি স্থল থেকে পাড়সোমবাড়ী পর্যন্ত  গভীর করে এই খাল খনন করা হয়েছিল।

কিন্তু খরা মৌসমে এই খালে কোন পানি পাওয়া যায় না। এই খাল পাড়সোমবাড়ী ছোট যমুনা নদীর সাথে সংযোগ। সেহেতু ছোট যমুনা নদীর পানির উচ্চতা, খালের তলদেশের চেয়ে বেশি নিচু  থাকলে এই খালে পানি থাকা সম্ভব। অথচ জানুয়ারি  মাসে যমুনা নদীর পানি শুখিয়ে যায়।এমন  অবস্থায় নদীর তলদেশে বোরো ধান চাষ করা হয়।

এলাকার জন সাধারন মানুষের ভ্যাষ যতই গভীর করা হোক না কেন খড়া মৌসমে কোন ভাবেই পানি পাওয়া সম্ভব নয়। স্থানীয়রা বলেন পানি উন্নয়ন বোর্ডের বিষেষঞ্জ দিয়ে তদন্তের পর খনন করা হলে ভাল হতো। রাজস্ব খাতের এত বড় অংকের অর্থ ব্যায় করে খড়া মৌসুমে  পানি না পাওয়া মানে গুড়ে বালি। 

এবিষয় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি বলেন অতি বৃষ্টি জনিত কারনে প্রকল্প দুইটির খনন কাজ বন্ধ আছে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT