ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে "মুক্তি কক্সবাজার" এর প্রকল্প অবহিতকরণ কর্মশালা

author
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ১১ জুন, ২০২৬ সকাল ৭:৫৬
ad003
কক্সবাজারের  রামু উপজেলা  হিমছড়ি কনফারেন্স রুমে ক্ষুদ্র তামাক চাষিদের টেকসই কৃষিতে রুপান্তরে সহায়তার মাধ্যমে জীবিকা উন্নয়ন প্রকল্পের "প্রকল্প অবহিতকরণ কর্মশালার” আয়োজন করা হয়।

বুধবার (১০ জুন) বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা  'মুক্তি কক্সবাজার ' এর উপ-প্রধান নির্বাহী  মোঃ লুৎফুল কবির চৌধুরীর  সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায়  প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে  ও আইভিওয়াই কারিগরি সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি কক্সবাজার এর  আয়োজনে উক্ত কর্মশালায়  আমন্ত্রিত অতিথি ছিলেন  ছিলেন ডা. অসীম বরণ সেন-উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডাঃ অসীম বরণ সেন, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা   সুশান্ত দেবনাথ উপজেলা সহকারি সমাজসেবা অফিসার  মিস রোজিনা আক্তার  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিস উম্মে সুরাইয়া আমিন এবং উপজেলা সহকারী প্রকৌশলী ক্যহাইমং চাক-সহকারী প্রকৌশলী, এবং প্রকল্প ম্যানেজার-আইভিওয়াই জাপান মিস রিয়ে কুন্ড। 

সিনিয়র ফিন্যান্স এন্ড এডমিন অফিসার সুরুজ খানের, সঞ্চালনায় সংস্থার পরিচিতি ও প্রকল্প বিষয়ক ভবিষ্যত কর্মকান্ডের চিত্র উপস্থাপনা করেন প্রকল্প প্রধান  মোঃ ওসমান গণি।

উপস্থাপনায় তিনি বলেন,, রামু উপজেলাধীন গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের ১৫০০ জন উপকারভোগীকে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে অন্তর্ভুক্ত করে উন্নত পদ্ধতিতে সবজি চাষাবাদের নিমিত্তে প্রশিক্ষণ প্রদান ও উপকরণ বিতরণ, হাঁস-মুরগী পালনের মাধ্যমে আয় বৃদ্ধির লক্ষে দেশীয় জাতের মুরগী ও মুরগী লালন-পালনের জন্য ঘর তৈরীর উপকরণ বিতরণ, শুকনা মৌসুমে খড়াপ্রবণ এলাাকায় ১০টি গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে সেচ সুবিধা প্রদানের মাধ্যমে কৃষির পণ্যের উৎপাদন বৃদ্ধি, সঠিক বাজার মূল্য নিশ্চিতের লক্ষে মার্কেট লিংকেজ ও যৌথভাবে কৃষিপণ্য বিক্রির মাধ্যমে ক্ষতিকর তামাক চাষ থেকে টেকসই কৃষি ও প্রাণি পালন কর্মসূচীতে রুপান্তর করা হবে বলে অবগত করা হয়।

এছাড়াও রাসায়নিক সারের ব্যবহার হ্রাসকরণের লক্ষে ১০০টি পরিবারকে ভার্মি কম্পোষ্ট উৎপাদনের প্রশিক্ষণ প্রদানসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হবে। কর্মশালায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. জিল্লুর রহমান প্রকল্পের কর্মকান্ড সম্পর্কে সন্তোষ প্রকাশ করে সফল বাস্তবায়ন দেখার আশা প্রকাশ করেন। 

এছাড়াও উক্ত কর্মশালায় এনজিও ব্রাক, প্রত্যাশী, ওয়াল্ড ভিশন  বাংলাদেশ  এর প্রতিনিধি এবং মুক্তি কক্সবাজারের সংশ্লিষ্ট প্রকল্পের  মোঃ সোহাগ খলিফা-টেকনিক্যাল অফিসার কৃষি, ইমাম মোঃ আবু হেনা-প্রাণিসম্পদ অফিসার, আবুল হোসেন-প্রকল্প ইঞ্জিনিয়ার, মনিটিরিং অফিসার জনাব মোঃ সাজিদুর রহমান এবং কমউিনিটি মোবিলাইজার মুন্নি দাস উপস্থিত ছিলেন ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT