“বিসমিল্লাহির রাহমানির রাহিম” জিয়াউর রহমানে সংবিধানে বাংলাদেশের সংবিধানে সংযোজন করার প্রবর্তক ছিলেন জিয়াউর রহমান। যিনি ১৯৭৭ সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর সংবিধান সংশোধন করে এই সংযোজন করেছেন জিয়াউর রহমান । এর মাধ্যমে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার পরিবর্তে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করা হয়।
ধর্মীয় নেতা ও মুসুল্লীদের সাথে মতবিনিময়কালে কথাগুলো বলেছেন-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বরিশাল-১ (গৌরনদী আগৈলঝাড়া) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ চাদশী বায়তুল নূর জামে মসজিদে শুক্রবার দুপুরে এ মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন-“বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। আমি যতোদিন বেচে আছি ততোদিন বরিশাল-১ আসনের প্রতিটি উন্নয়নের সাথে অতীতের ন্যায় ব্যক্তিগত অর্থায়নে নিজেকে জড়িয়ে রাখতে চাই।
মতবিনিময় শেষে ওই মসজিদের উন্নয়ন কাজের জন্য কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবহান নগদ অর্থ অনুদান প্রদান করেন। সবশেষে ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের উদ্যোগে ওই মসজিদে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার কনিষ্ঠপুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মো. নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক আকন, গৌরনদী উপজেলা যুবদলের আহবায়ক মো. মনির হোসেন হাওলাদার, গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ মিলন, জেলা উত্তর যুবদলের যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম টিটন, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি এসএম হিরাসহ বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।