ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বানিয়াচংয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে অর্থ ও চাউল বিতরণ

author
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১১ জুন, ২০২৬ সকাল ৯:৪৩
ad003
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১নং উত্তর-পূর্ব ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার অর্থ ও চাউল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ওই ইউনিয়নের তালিকাভূক্ত ২১১ জন কৃষকে জনপ্রতি নগদ ৩ হাজার টাকা ও ১৫ কেজি করে চাউল দেয়া হয়।

বিতরণ করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ বুরহান উদ্দিন এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক অফিসার এ এইচ এম তৌফিক ইমাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, ইউনিয়ন পরিষদের অফিস সহকারি অলক চন্দ্র দাস, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, যুবদল নেতা সালাউদ্দিন ফয়সল, ছাত্রদল নেতা আব্দুল মতিন প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT