ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে শাহ মোস্তফা একাডেমির অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

author
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

প্রকাশিত : ১১ জুন, ২০২৬ সকাল ৯:৪৫
ad003
মৌলভীবাজার ইসলামিক সোসাইটি পরিচালিত শাহ মোস্তফা একাডেমীর উদ্যোগে ১ম সাময়িক পরিক্ষার ফলাফল,অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার  সকাল ১১ টায় প্রতিষ্ঠানের ক্যাম্পাসে  একাডেমির প্রিন্সিপাল মো: ইয়ামীর আলীর সভাপতিত্বে ও একাডেমির সিনিয়র শিক্ষক ইনামুল হক ইমনের উপস্থাপনায়  প্রাণবন্ত এ অনুষ্ঠানে সূরাতুল ফাতেহা অর্থসহ কোরআন তেলাওয়াত করেন আব্দুল হাদি আমীন । ইসলামী সংগীত পরিবেশনা করেন সামিউল আলিম শাহী। শিক্ষকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য  রাখেন স্কুলের সিনিয়র শিক্ষক রাশিদা আহমেদ আখন্দ।

অভিভাবকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আহাদ,সুজা আহমেদ, লিজা বেগম। আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন  বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব দেওয়ান পারওয়াজ আহমদ চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো: মহসিন হাসান,আমিন আহমদ চৌধুরী,  সেলিম খানসহ শতাধিক অভিভাবকবৃন্দ। 

অনুষ্ঠান শেষে ১ম সাময়িক পরিক্ষায় A+ প্রাপ্ত ২৭ জনকে পুরস্কার,মে মাসে সর্বোচ্চ উপস্থিত ৪৩ জন ছাত্র-ছাত্রী ও সেরা পারফরমেন্সের জন্য ৭ জন শিক্ষককে পুরস্কৃত করা হয়। সভাপতির বক্তব্যে একাডেমির প্রিন্সিপাল সংক্ষিপ্ত বক্তব্যে বর্তমান সমাজ ব্যবস্থার  চিত্র তুলে ধরে বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা আজ খুবই গুরুত্বপূর্ণ  জাতি আজ প্রতিটি পদে পদে উপলব্ধি করতে পারছে। তিনি অভিমত ব্যক্ত করেন,নৈতিক শিক্ষা সম্পন্ন একটি নতুন প্রজন্ম তৈরির পরিপূর্ণ কারিকুলাম রয়েছে শাহ মোস্তফা একাডেমিতে। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT