কৃষি সমৃদ্ধি , ২০২৫- ২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউটিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে পার্টনার কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ এনামুল হক, বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষক কৃষিবিদ ডক্টর উম্মে হাবিবা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শরীফ আব্দুল বাসেত, স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর মোহাম্মদ বলেন উৎপাদিত পণ্যের মান নিশ্চিত করতে পারলে আমাদের ফুলবাড়িয়ার লাল চিনি, আনারস, লেবু সহ অন্যান্য পণ্য দেশের বাইরে রপ্তানি করতে পারলে অনেক বেশি লাভবান হওয়া যাবে।
আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ফজলুল হক শামীম, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এ কে এম শমসের আলী, পি এফ এস ভুক্ত কৃষক আব্দুল হালিম, আব্দুল্লাহ আল মতি। পরিচালনায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহনাজ পারভীন।
এরপর কুইজ প্রতিযোগিতা উপস্থিত(কৃষকগণ) গ্রহণকারী পাঁচজনকে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য যে, ফুলবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ পার্টনার কংগ্রেসে কৃষক,কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও সহ ১০০ জন অংশগ্রহণ করেন। উক্ত প্রয়োজনে বিশেষ কৃতিত্বের জন্য উপ-সহকারী কর্মকর্তা গনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় এবং সকলের মাঝে ঔষধি গাছ নিমের চারা বিতরণ করা হয়।