ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাকিমপুরে চাকুরি দেয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে মাদ্রাসা সুপার প্রেপ্তার

author
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১১ জুন, ২০২৬ সকাল ১০:০৪
ad003
দিনাজপুরের হাকিমপুরে চাকুরী দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে উপজেলার গোাবিন্দপুর গুমাড়া দাখিল মাদ্রাসার সুপার মোজাহার আলীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে  তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সে একই গ্রামের রমজান  আলীর  ছেলে। এ বিষয়ে অপর অভিযুক্ত মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক পলাতক রয়েছে। এবং সভাপতি আব্দুর রাজ্জাক উপজেলাধীন  ইসবপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত  বছরের ২০ ডিসেম্বর মাদ্রাসাটির ৪টি শূন্যপদে ১    আয়া, নৈশপ্রহরী, নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী    নিয়োগ পরীক্ষা অনুষ্টিত হয়। এতে একই এলাকার শাকিল বাবু, মিহাজুল ইসলাম, আস্তানা আক্তার মিতু ও রাশেদুজ্জামান পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে নির্বাচিত হন।   

এরপর প্রত্যেককে ১৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা না দিলে চাকুরীতে যোগদান করা হবে না জানিয়ে দেন। এবং  মাদ্রাসা ম্যানেজিং কমিটির   সভাপতি  কয়েক দফায় তাদের নিকট থেকে ৬০ লাখ টাকা আদায় করে যোগদান করান। এরপর এমপিও ভুক্তির জন্য ফাইলপত্র পাঠানোর জন্য আবারও মোটা অংকের ঘুস দাবি করেন। অবশেষে তারা কোন  উপায়ন্ত না পেয়ে  তারা  সোমবার হাকিমপুর থানায়  সভাপতিকে ১ নং ও সুপারকে ২নং অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেন। এবং একই দিন  মাদ্রাসা সুপার মোজাহার আলীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে হাকিমপুর থানা ওসি জাকির হোসেন জানান, ভুক্তভোগীদের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সুপার মোজাহার আলীকে গ্রেপ্তার করা হয়েছে। সভাপতি পলাতক রয়েছে। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT