ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কটিয়াদীতে সন্ত্রাস বিরোধী আইনে উপজেলা কৃষক লীগের আহ্বায়কসহ চার নেতা গ্রেফতার

author
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১১ জুন, ২০২৬ সকাল ১০:৪৮
ad003
কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাস বিরোধী আইনে উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. ছাইদুর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃত অন্যরা হলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিব হোসেন, বনগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সুমন মিয়া ও চান্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের তেতইতলা ওয়ার্ডের সহ-সভাপতি মো. ফারুক মিয়া।

সন্ত্রাস বিরোধী আইনে বুধবার (১০ জুন) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া মো. ছাইদুর রহমান উপজেলার জালালপুর ইউনিয়নের মধ্যে ফেকামারা গ্রামের মৃত মো. আব্দুল কাদিরের ছেলে, রাজিব হোসেন আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের লোকমান মিয়ার ছেলে, মো. সুমন মিয়া বনগ্রাম ইউনিয়নের মো. ধলু মিয়ার ছেলে ও মো. ফারুক মিয়া চান্দপুর ইউনিয়নের তেতইতলা গ্রামের মো. মুসলিম মিয়ার ছেলে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সন্ত্রাস বিরোধী আইনে বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার কৃষকলীগ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT