ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় ৩৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি আটক

author
শার্শা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১১ জুন, ২০২৬ সকাল ১০:৫৭
ad003
যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩৮ বোতল অবৈধ ভারতীয় এস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারিকে আটক করেছে শার্শার গোড়পাড়া ক্যাম্পের পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) ভোরে রাতে উপজেলার কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়,মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শার্শা থানাধীন গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই মোঃ আনিসুর রহমান (নিরস্ত্র) ,এএসআই মোঃ জহুরুল ইসলাম নিরস্ত্র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকশ টিম কাশিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটকৃত ব্যক্তিরা হলেন,নড়াইল জেলা লোহাগড়া থানার মৃত শেখ জিল্লুর রহমান জিন্নাহ ছেলে শেখ তসলিম উদ্দীন(২৩),যশোর জেলা কোতয়ালী থানার মৃত জামাল বাহাদুর, সোহেল রানা (৩০)। 

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান,আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত অবৈধ এস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে এবং আটক আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT