কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারস্থ গ্রীন লীফ কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার (১১ জুন) এমইপি গ্রুপের এই সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এ সম্মেলনে দাউদকান্দি, মেঘনা, হোমনা ও তিতাস উপজেলার প্রায় দেড় শতাধিক বৈদ্যুতিক পণ্য ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
এমইপি গ্রুপের ডিভিশনাল সেলস ম্যানেজার (ডিএসএম) মো. নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমইপি গ্রুপের কুমিল্লা জোনের সিনিয়র ডেপুটি ম্যানেজার মামুনুর রশিদ শ্যামল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর ইলেকট্রিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোশারফ হোসেন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর ইলেকট্রিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, কোম্পানীগঞ্জের ডিস্ট্রিবিউটর দেলোয়ার হোসেন, গৌরীপুর ইলেকট্রিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. ওমর ফারুক সরকার এবং এমইপি গ্রুপের টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম) আতাউর রহমান।
সম্মেলনে বিভিন্ন ক্যাটাগরিতে সফল ব্যবসায়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। ২০২৩-২৪ অর্থবছরে সর্বোচ্চ বিক্রেতা হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ২০২৫ সালের সর্বোচ্চ কেবল বিক্রেতাদের মধ্য থেকে নির্বাচিত শীর্ষ ব্যবসায়ীদের ডিনার সেট ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে সাতটি আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রথম পুরস্কার হিসেবে ছিল ৩২ ইঞ্চি হায়ার এইচডি গুগল টিভি। এছাড়াও বিজয়ীদের মাঝে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল ব্যবসায়ীকেও সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।
সভায় এমইপি গ্রুপের বিভিন্ন পণ্যের গুণগত মান, ব্যবহারিক সুবিধা এবং বাজার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রজেক্টরের মাধ্যমে পণ্যের বিভিন্ন বৈশিষ্ট্য উপস্থাপন করা হলে উপস্থিত ব্যবসায়ী ও ইলেকট্রিশিয়ানরা আগ্রহভরে তা পর্যবেক্ষণ করেন। এ সময় তারা পণ্যের মান, ব্যবহারিক সমস্যা ও বাজার চাহিদা নিয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। জবাবে কোম্পানির প্রতিনিধিরা ব্যবসায়ীদের চাহিদা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
বক্তারা বলেন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ ও মানসম্মত বৈদ্যুতিক পণ্য ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। তাঁরা এমইপি গ্রুপের পণ্যের প্রতি আস্থা রাখার পাশাপাশি ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি এমইপি গ্রুপ এবং গৌরীপুরের ডিস্ট্রিবিউটর আজহারুল ইসলাম রাসেলের যৌথ উদ্যোগে আয়োজিত হয়।