ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে সিমান্ত সড়ক প্লাবিত

author
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১১ জুন, ২০২৬ সকাল ১১:৪০
ad003
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ সকালে প্রচুর বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় রাজ্য থেকে বয়ে আসা মহারশি নদী পানিতে প্লাবিত হয়| পাহাড়ি ঢলের পানিতে উপজেলার সন্ধাকুড়া, হলদিগ্রাম বিজিবি ক্যাম্প সিমান্ত সড়ক প্লাবিত হয়ে বাড়ি ঘরে পানি প্রবেশ করে আবাদি জমি সহ গৃহপালিত পশুর ক্ষতি সাধিত হয়েছে অনেক কৃষকের| 

মহারশি নদীর পানি বৃদ্ধি পেলেও ঝিনাইগাতী বাজারে পানি প্রবেশ করেনি| সকাল থেকেই নদীর তীরবর্তী এলাকার মানুষ আতংকিত  হয়ে সময় পার করেছেন| নদীর পশ্চিম পাশে বাঁধের মাটি ভরাট না করার ফলে যে কোন সময় বন্যার পানি প্রবেশ করে বাজারবাসীর ভয়াবহ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে| 

এলাকাবাসীর দাবি দ্রুত বাঁধের মাটি ভরাট করে বন্যার কবল থেকে রক্ষা করার জন্যে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন| এ রিপোর্ট লেখা পর্যন্ত পানি কমতে শুরু হয়ে নিম্মঅব্জল প্লাবিত হচ্ছে |
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT