ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চৌগাছায় প্রতিপক্ষের হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত

author
চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১১ জুন, ২০২৬ সকাল ১১:৪৩
ad003
যশোরের চৌগাছায় প্রতিপক্ষের হামলায় জুয়েল রানা (৪০) নামে একজন নিহত হয়েছেন| এ ঘটনায় নিহতের স্ত্রী মায়া খাতুন আহত  হয়েছেন| 

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামে এ ঘটনা ঘটে| নিহত জুয়েল রানা আওয়ামী লীগের কর্মী ও মুক্তদাহ গ্রামের ওদুদ খন্দকারের ছেলে|

থানা ও এলাকাবাসী সূত্রে জানা য়ায়, দীর্ঘ দিন যাবৎ রাজনৈতিক মতবিরোধ নিয়ে জুয়েল রানার সাথে একই গ্রামের নজরুল ইসলাম মেম্বার, ইউসুফ আলী, কাশেম আলী ও বাবু রহমানদের সাথে মনোদ্বন্দ চলে আসছিলো| ঘটনার দিন দুপুরে জুয়েল রানা চৌগাছা-কোটচাদপুর সড়কের মুক্তদাহ মোড় নামক স্থানে একটি চায়ের দোকানে বসে রাজনৈকিত আলাপ করছিলো| রানা তার প্রতিপক্ষদের ব্যাপারে বাজে  মন্তব্য করতে থাকে| এ সময় প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালায়| এতে জুয়েল রানার দুই পা হাটুর নীচ থেকে ভেঙে মারাত্মক আহত হয়| ঘটনার সময় প্রতিপক্ষের হাত থেকে স্বামীকে উদ্ধার করতে গিয়ে স্ত্রী মায়া খাতুনও আহত হয়|

স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করেন| সেখানে স্ত্রী মায়া খাতুন প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন| সেখানে জুয়েল রানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর রেফার করেন| যশোর সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎস জুয়েল রানাকে মৃত ঘোষনা করেন|

চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় পুলিশ পাঠানো হয়েছে| এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে| জিজ্ঞাসাবাদরে জন্য দুইজনকে আনা হয়েছে| আসামীদের আটক করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে|
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT