ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ

author
নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১ জুন, ২০২৬ দুপুর ১২:৩০
ad003
প্রচণ্ড রৌদ্রের প্রখরতা ও তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবনে স্বস্তি দিতে  পথচারী, অটোরিকশাচালক, দিনমজুর ও ট্রাফিক সদস্যদের  মাঝে ঠান্ডা পানি, ওরস্যালাইন ও বিস্কুট  বিতরণ করেছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এ মানবিক কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।

ঠান্ডা পানি হাতে পেয়ে এক অটোরিকশাচালক বলেন, “এত রোদের মধ্যে গাড়ি চালানো অনেক কষ্টের। কিছুক্ষণ পরপরই গলা শুকিয়ে যায়। ঠান্ডা পানি খেয়ে প্রাণটা জুড়ালো।”
দায়িত্বরত এক ট্রাফিক সদস্য বলেন, “রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ডিউটি করতে হয়। পানির তৃষ্ণায় কষ্ট পাই। নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির দেওয়া ঠান্ডা পানি, খাবার ও ওরস্যালাইন পেয়ে খুব উপকার হলো। এই মানবিক কাজের জন্য আমরা কৃতজ্ঞ।

স্থানীয় নাগরিকরা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন মোঃ আসলাম মিয়া, মো: জসিম উদ্দিন ও মনিরুজ্জামান মনির সহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT