ফেনীর সাবেক পুলিশ সুপার এবং বর্তমান খুলনা রেঞ্জের ডিআইজি রেজা স্যারের কর্মজীবন নিয়ে আজও ফেনীর অনেক মানুষের মধ্যে ইতিবাচক স্মৃতি রয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ফেনী জেলায় দায়িত্ব পালনকারী পুলিশ সুপারদের মধ্যে তিনি ছিলেন ব্যতিক্রমী—এমনটাই মনে করেন জেলার অনেক রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ।
তাদের দাবি, দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক চাপের মুখেও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করেছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলস চেষ্টা চালিয়ে গেছেন।
ফেনীর প্রভাবশালী রাজনৈতিক মহলের সঙ্গে মতবিরোধ থাকা সত্ত্বেও তিনি দায়িত্ব পালনে আপসহীন অবস্থান গ্রহণ করেছিলেন বলেও অনেকে মনে করেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেশজুড়ে বিভিন্ন মামলার সময়েও ফেনীতে তাঁর দায়িত্বকালীন সময়ে কোনো মামলা গ্রহণ করা হয়নি।
এ কারণে তাঁকে নানা ধরনের চাপ মোকাবিলা করতে হয়েছিল বলেও তারা দাবি করেন।
এছাড়া, ফেনী-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও বন ও পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর মালিকানাধীন দুলা মিয়া কটন মিল পরিদর্শনে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার সফরকে কেন্দ্র করে সংঘটিত ঘটনাবলীর সময়ও রাজনৈতিক চাপ উপেক্ষা করে তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করেছিলেন বলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উল্লেখ করেন।
ফেনী জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী মনে করেন, রেজা স্যারের সাহসী ও পেশাদার দায়িত্বপালন জেলার মানুষের কাছে তাঁকে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে গেছে।
এজন্য তারা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, দক্ষতা, অভিজ্ঞতা ও কর্মনিষ্ঠার মূল্যায়ন করে সরকার ভবিষ্যতে তাঁকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত করবে।
অনেকের মতে, গুরুত্বপূর্ণ রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে তিনি তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের মাধ্যমে আরও কার্যকর অবদান রাখতে সক্ষম হবেন বলে রাজনীতি . ব্যবসায়ী ও সাধারণ মানুষের আস্থা রাখবেন বলে মনে করেন।