ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনের জলদস্যুদের অস্ত্র ও খাদ্য সরবরাহকারী সবুর শেখ গ্রেফতার, উদ্ধার ৩টি ওয়ান শুটার গান

author
খুলনা ব‌্যু‌রো

প্রকাশিত : ১২ জুন, ২০২৬ সকাল ৯:২১
ad003
সুন্দরবনের জলদস্যু বাহিনীর সদস্যদের অস্ত্র ও খাদ্য সরবরাহের অভিযোগে মোঃ সবুর শেখ (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ এর স্পেশাল কোম্পানি। এ সময় তার কাছ থেকে ৩টি দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা দক্ষিণপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল। অভিযানে মৃত আক্তার আলী শেখের ছেলে সবুর শেখকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে ধৃত আসামির হেফাজতে থাকা কালো প্লাস্টিকের পলিথিনে মোড়ানো অবস্থায় ৩টি দেশীয় ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় অস্ত্রগুলো জব্দ করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুর শেখ সুন্দরবনকেন্দ্রিক কুখ্যাত জলদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীকে বিভিন্ন সময়ে অস্ত্র ও খাদ্য সরবরাহের কথা স্বীকার করেছে বলে জানানো হয়।
র‍্যাব আরও জানায়, ধৃত সবুর শেখের বিরুদ্ধে পূর্বেও বাগেরহাট জেলার মোংলা থানায় দুটি মামলার তথ্য রয়েছে।

এ ঘটনায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব বলছে, সন্ত্রাস, জলদস্যুতা, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের কার্যক্রম চলমান  
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT